ভারতে তীব্র তাপদাহে মৃতের সংখ্যা বেড়ে ২২০০ ছাড়িয়েছে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও উড়িষ্যায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ২০২ জন।
তাদের মধ্যে অন্ধ্রপ্রদেশে ১৪৬ জন এবং তেলেঙ্গানা রাজ্যে আরো ৫২ জন মারা গেছেন। উড়িষ্যায় মৃতের সংখ্যা ১৭ থেকে বেড়ে শনিবার ২১ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ গরমে গুজরাটে ৭ জন এবং রাজধানী নয়াদিল্লিতে ২ জনের প্রাণহানি হয়েছে।
দেশের বিভিন্ন জায়গায় তাপদাহ আরো বেড়েছে। কিন্তু মহারাষ্ট্র ও নাগপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের উপকূলীয় কিছু এলাকা ও তেলেঙ্গানা রাজ্যের কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: