আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোকো হারামের বোমা হামলায় নিহত ২৯

বোমা হামলা
বোমা হামলা

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি শপথ নেয়ার পরপরই আত্মঘাতী বোমা হামলা ও বোকো হারাম জঙ্গিদের হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে।

শুক্রবার দেশটির মাইদুগুরি শহরে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় প্রাণহানি হয়েছে কমপক্ষে ১৬ জনের।

এর পরপরই শহরটির দক্ষিণ উপকণ্ঠে রকেট ও গ্রেনেড হামলা চালায় আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। রাতভর হামলায় উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় কমপক্ষে ১৩ জন নিহত হয়।

পরে সামরিক যানসহ সেনা মোতায়েন করে দেশটির সেনাবাহিনী। এর আগে শপথ অনুষ্ঠানে নব নির্বাচিত প্রেসিডেন্ট বুহারি বোকো হারাম জঙ্গিদের দমনে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ