ভারতে নরেন্দ্র মোদী আসার এক দিন আগেই ঢাকায় পা রাখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-- ফিরেও যাবেন এক দিন আগে।
শনিবার পিটিআই জানিয়েছে, মমতা নিজেই তার ঢাকা সফরের কথা কলকাতায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
ভারতে অভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়েনের কারণে অনিশ্চয়তা দেখা দিলেও শেষ মুহূর্তে মমতা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ঢাকা আসছেন।
গত বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বলেন, আমি ৫ জুন বাংলাদেশে যাব এবং সীমান্ত চুক্তি সইয়ের পর ৬ জুনই ফিরে আসব।
ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর করবেন ৬-৭ জুন। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তি ও প্রটোকল কার্যকরে সব বাধা দূর হওয়ার পরই ঢাকা আসছেন তিনি।
চার বছর আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরসঙ্গীর তালিকা থেকে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন মমতা।
সব প্রস্তুতি থাকার পরও তার আপত্তির কারণে তখন আটকে যায় তিস্তার পানিবণ্টন নিয়ে দুই দেশের চুক্তি সই, যা এখনও হয়নি।
বিগত ২০১১ সালে মনমোহনের সফর এড়িয়ে গেলেও এই বছরই বাংলাদেশ সফরে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। তখন বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়ে যান তিনি।
তিস্তা চুক্তির জট খোলার আশা ভারতের পক্ষ থেকে জানানো হলেও এ বিষয়ে মমতার স্পষ্ট বক্তব্য এথনও আসেনি।