৮৯ ইউরোপীয় রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা এবং সামরিক নেতার বিরুদ্ধে রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
কালো তালিকাভুক্তদের মধ্যে ইইউ কাউন্সিলের মহাসচিব উয়ে কর্সেপিয়াস এবং সাবেক ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগও রয়েছেন বলে জানা গেছে।
ইইউ জানিয়েছে, কূটনীতিকদের বেশ কয়েকবার অনুরোধের পর ওই তালিকা সম্পর্কে জানায় রাশিয়া।
এই তালিকাকে বিধিবহির্ভূত এবং ন্যায্য দাবি করে ইইউ'র এক মুখপাত্র বলেছেন, তাদেরকে এ বিষয়ে কোনো ব্যাখ্যাও দেয়া হয়নি। তালিকায় থাকা অনেকেই ক্রেমলিনের কড়া সমালোচক এবং সম্প্রতি তাদের কয়েকজনকে রাশিয়ায় প্রবেশে বাধা দেয়া হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: