তিস্তা চুক্তি নিয়ে এখনো পশ্চিমবঙ্গের সমর্থনের অপেক্ষায় রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি —বলে জানিয়েছেন কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আগে রোববার নয়া দিল্লিতে সংবাদ সম্মেলনে তিনি এ আভাস দেন।
তিস্তা চুক্তি প্রসঙ্গে সুষমা বলেন, শুধু বাংলাদেশ ও ভারতের কেন্দ্রীয় সরকার এ বিষয়ে সিদ্ধান্তে আসতে পারে না। এর সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও সম্পৃক্ত।
আগামী ৬ জুন প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: