এখনো তাপমাত্রা কমেনি ভারতে। তীব্র দাবদাহে অতিষ্ঠ ভারতের মানুষ। অন্ধ্র প্রদেশে গতকাল মারা গেছে আরো ৪১ জন। এ নিয়ে রাজ্যটিতে মৃতের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৬৭৭ জনে। এ পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২২শ' ছাড়িয়েছে।
কয়েকদিনের তীব্র তাপদাহে তেলেঙ্গানা রাজ্যে মারা গেছে প্রায় সাড়ে ৫০০ মানুষ। এছাড়া ঊড়িষ্যায় ১০০ জনের বেশি মানুষ মারা গেছে। দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা আরো বেড়েছে।
নাগপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে, দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের উপকূলীয় কিছু এলাকা ও তেলেঙ্গানা রাজ্যের কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: