ইরাকের ফাল্লুজাহর উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৪২ সেনা।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে আশংকা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
সামরিক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুর ৩ টায় বিস্ফোরক বোঝাই একটি হামভি সাঁজোয়া যানে করে এ হামলা চালানো হয়। এরপর কয়েক ঘন্টা ধরে চলে এই বিস্ফোরণ।
গত বছর মসুল শহরের নিয়ন্ত্রণ আইএস জঙ্গিদের হাতে চলে গেলে সেখান থেকে প্রায় ২৩০০ হামভি সাঁজোয়া যানের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে রোববার জানিয়েছে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: