চীনে সাড়ে ৪৫০ আরোহী নিয়ে যাত্রীবাহী একটি জাহাজ ডুবে গেছে। এ পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা গেছে।
স্থানীয় সময় সোমবার রাতে দক্ষিণ চীনের ইয়ংজি নদীতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায় জাহাজটি ঝড়ের কবলে পড়েছিল। এখন পর্যন্ত একজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে বাকিরা নিখোঁজ রয়েছে।
এদিকে, বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, নিখোঁজদের অনেকেই নদীতে জেলেদের সহায়তা নিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে।
আরোহীদের মধ্যে ৪০৫ জন যাত্রী, ৫ জন ট্রাভেল এজেন্সির কর্মী ও ৪৭ জন ক্রু ছিলেন। যাত্রীদের অধিকাংশই পর্যটক বলে জানা গেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: