আন্তর্জাতিক

বাংলাদেশে ৭২৭ জনকে ঠেলে দিচ্ছে মিয়ানমার

বাংলাদেশি
বাংলাদেশি

চারদিন আগে আটক ৭২৭ অভিবাসী বোঝাই নৌকাটিকে বাংলাদেশের জলসীমায় ঠেলে দিচ্ছে মিয়ানমার। দেশটির তথ্যমন্ত্রী দাবি করেছেন, তারা বাংলাদেশি। কোনো কোনো গণমাধ্যমের খবরে তাদের রোহিঙ্গা বলা হলেও অভিবাসীদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

এদিকে, অস্ট্রেলিয়ায় ফেরত পাঠানোর পর বাংলাদেশিসহ ৬৫ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধারের দাবি করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওই নৌযানে ১০ বাংলাদেশিসহ ৫৪ জন শ্রীলঙ্কান এবং একজন মিয়ানমানের নাগরিক রয়েছেন। এদিকে, আন্তর্জাতিক সহায়তা নিয়ে আশিয়ানভুক্ত দেশগুলোতে মানবপাচার সঙ্কট সমাধান করা উচিত বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব বেগ।

তিনি বলেন, সাগর পথে মালয়েশিয়ার উপকূলে এসব মানুষের আসতে থাকার বিষয়ে তিনি উদ্বিগ্ন। একইসঙ্গে দেশটির পেরলিস এলাকায় সম্প্রতি গণকবর খুঁজে পাওয়াতেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

এছাড়া মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে থাইল্যান্ডের সেনাবাহিনীর এক জেনারেলকে বরখাস্ত করেছে দেশটির সরকার।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ