চীনে সাড়ে ৪ শতাধীক আরোহী নিয়ে ডুবে যাওয়া জাহাজ থেকে এ পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা গেছে।
বিবিসি সূত্র মতে, ৩৭ ঘণ্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন। বিরূপ আবহাওয়ার মধ্য দিয়ে দুই শতাধিক ডুবুরিসহ সাড়ে ৪ হাজার উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।
এর আগে স্থানীয় সময় সোমবার রাতে ঝড়ের কবলে পড়েছিল দক্ষিণ চীনের ইয়াংজি নদীতে দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। আরোহীদের মধ্যে ৪০৬ জন যাত্রী, ৫ জন ট্রাভেল এজেন্সিরকর্মী ও ৪৭ জন ক্রু ছিলেন।
যাত্রীদের অধিকাংশই পর্যটক বলে জানা গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: