নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরির একটি ব্যস্ত বাজারে বোমা হামলায় ৫০ জন নিহত হয়েছেন।
সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বোমাটি বাজারে একটি কসাইয়ের দোকানের টেবিলের নিচে পেতে রাখা ছিল। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টার দিকে বোমাটি বিস্ফোরিত হয়।
এদিকে, এখনো এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, জঙ্গি গোষ্ঠী বোকো হারামই এ হামলা চালিয়েছে।
গত সপ্তাহে মাইদুগুরি শহরের একটি মসজিদে এই জঙ্গি গোষ্ঠীর হামলায় নিহত হয় কমপক্ষে ৩০ জন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: