আন্তর্জাতিক

রোহিঙ্গাদের বিরুদ্ধে বৈষম্য বন্ধের আহ্বান ওবামার

মংডু উপকূলে অভিবাসন প্রত্যাশীরা
মংডু উপকূলে অভিবাসন প্রত্যাশীরা

মিয়ানমার গণতন্ত্রে উত্তরণের ক্ষেত্রে সাফল্য চাইলে তাকে রোহিঙ্গাদের বিরুদ্ধে বৈষম্য বন্ধ করতে হবে- বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার হোয়াউট হাউসে আমন্ত্রিত দক্ষিণ-পূর্ব এশিয়ার তরুণ নেতাদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

এদিকে, মিয়ানমারের জলসীমায় আটক ৭২৭ অভিবাসন প্রত্যাশীকে বুধবার সীমান্তবর্তী মংডুতে নিয়ে এসেছে দেশটির নৌবাহিনী, জানিয়েছে টেকনাফ বিজিবি। এরইমধ্যে, পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন মানবপাচারের দায়ে অভিযুক্ত থাই সামরিক বাহিনীর উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মানাস কংপান।

আর, অভিবাসন সঙ্কট সমাধানে রোহিঙ্গাদের নিজেদের নাগরিক হিসেবে গণ্য করতে মিয়ারমারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী অ্যান রিচার্ড। বুধবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান তিনি।

এদিকে, আন্তর্জাতিক চাপের মুখে গত শুক্রবার মিয়ানমারের জলসীমায় আটক ৭২৭ অভিবাসন প্রত্যাশীকে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন প্রদেশে নিয়ে এসেছে দেশটির নৌবাহিনী। বুধবার সকালে তারা মংডু উপকূলে পৌঁছায় বলে জানিয়েছে টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। এসব অভিবাসন প্রত্যাশী বাংলাদেশে ফিরতে চায় বলে দাবি মিয়ানমার সরকার।

এছাড়া, পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন মানবপাচারের দায়ে অভিযুক্ত থাইল্যান্ডের সামরিক বাহিনীর উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মানাস কংপান। তবে মানবপাচারে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ