ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আঞ্চলিক বিদ্রোহী সংগঠন এনএসসিএস ও উলফার হামলায় কমপক্ষে ২০ সেনা নিহত হয়েছে। এতে আহত হন আরো ২০ জন।
বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর ডোগরা কমান্ডের কয়েকটি গাড়ি মনিপুরের রাজধানী ইম্ফল থেকে মাতুল যাওয়ার পথে সেনা সদস্যদের ওপর সশস্ত্র জঙ্গিদের অতর্কিত হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গাড়িবহর পারালং ও চারং গ্রামের মাঝামাঝি পৌঁছালে বিদ্রোহীরা সেনাবাহিনীর ৪টি গাড়ি লক্ষ্য করে রকেট চালিত গ্রেনেড ছোড়ে।
পরে সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এনএসসিএস ও উলফা। তারা জানায়, যৌথ পরিকল্পনা করেই এ হামলা চালানো হয়েছে।
এর আগে বুধবার মণিপুর-মিয়ানমার সীমান্তে জঙ্গি হামলায় ৩ সেনা নিহত হন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: