ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার রাত সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে অবতরণ করেছেন।
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি সন্ধ্যা ৭টায় কলকাতার দমদম বিমানবন্দর ত্যাগ করে বলে জানা যায়।
এদিকে, গতকাল বৃহস্পতিবার কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন বিকেল ৪টার দিকে পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় হাওড়ার নবান্ন থেকে 'সৌহার্দ্য' নামে ভলভো বাস যাত্রা শুরু করে।
শনিবার ঢাকা সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: