আন্তর্জাতিক

থাইল্যান্ডে আরো একটি গণকবর, ৩৫টি দেহাবশেষের সন্ধান

গণকবর
গণকবর

থাইল্যান্ডের সঙ্গে সীমান্তবর্তী পেরলিস রাজ্যের ওয়াং কেলিয়ানে আরো একটি নতুন গণকবর থেকে ৩৫টি দেহাবশেষের সন্ধান পেয়েছে মালয়েশিয়া।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরে এসব মৃতদেহ মুসলিম রীতি মেনে সেখানেই কবর দেয়া হবে।

এর আগে গত ১১ মে ওয়াং কেলিয়ানে আলাদা দুটি জায়গায় ১৩৯টি গণকবর ও ২৮টি মানবপাচারকারীদের বন্দিশিবিরের সন্ধান পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, এসব গণকবর মিয়ানমারের রোহিঙ্গা ও বাংলাদেশিদের। এদিকে, মিয়ানমার বলছে, অভিবাসী সঙ্কট মানব পাচার সমস্যা। রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর নিপীড়নের শিকার হওয়ার কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার অভিবাসী সঙ্কট তৈরি হয়নি।

এ অঞ্চলে অভিবাসী সঙ্কট সমাধানে রোহিঙ্গাদের নিজেদের নাগরিক বিবেচনা করতে মিয়ানমারকে যুক্তরাষ্ট্রের আহ্বানের একদিন পর বৃহস্পতিবার দেশটি এ মন্তব্য করেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ