আন্তর্জাতিক

চীনে জাহাজ ডুবি: নিহত ৩৯৬ , এখনো নিখোঁজ শতাধিক যাত্রী

চীনে জাহাজ ডুবি
চীনে জাহাজ ডুবি

চীনে গত সোমবারের জাহাজ ডুবির ঘটনায় ৩৯৬ জনের মৃত্যু নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরো শতাধিক যাত্রী।

টর্নেডোর আঘাতে উল্টে যাওয়া জাহাজটি শুক্রবার সোজা করার পর সেখানে কারও জীবিত থাকার কোনো আশাই নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আরো মরদেহের সন্ধানে জাহাজটির কেবিনগুলো উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন।

এদিকে, ভয়াবহ এই নৌ-দুর্ঘটনার বিক্ষোভ প্রদর্শন করেছেন নিহতের স্বজনেরা।

এ পরিস্থিতে দুর্ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং।

গত সোমবার ৪৫৬ যাত্রী নিয়ে ডুবে যাওয়া জাহাজটি থেকে মাত্র ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। চীনের ৬০ বছরের বেশি সময়ের ইতিহাসে এটিই সবচেয়ে মর্মান্তিক নৌ দুর্ঘটনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ