আন্তর্জাতিক

সমঝোতা স্মারকের মাধ্যমে দুইদেশের বাণিজ্য ঘাটতি কমবে: জয়শঙ্কর

 জয়শঙ্কর
জয়শঙ্কর

স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। শনিবার ভারতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জয়শঙ্কর বলেন, ইন্ডিয়ান ইকোনকিম জোন স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়বে যা দু'দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সহায়ক হবে।

বাংলাদেশের টেক্সাটাইল, ঔষুধ শিল্পে ভারতীয় বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে বলে জানান তিনি।

ভারতীয় পররাষ্ট্রসচিব আরো বলেন, কানেক্টিভিটি বাড়ানোর মাধ্যমে ভারতীয় জনগণ সহজেই দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ভ্রমন করতে পারবে। একইসঙ্গে ভারত হয়ে বাংলাদেশি জনগণের জন্য নেপাল ও ভুটানে যাওয়ার সুযোগ তৈরি হল।

শিক্ষা, তথ্য প্রযুক্তি খাতেও দু'দেশের মধ্যে সব পর্যায়ে বিনিময় হবে— মন্তব্য করে তিনি বলেন, এছাড়া সন্ত্রাস মোকাবেলার ক্ষেত্রে দু'দেশের মধ্যে আস্থার সম্পর্ক তৈরি হয়েছে।

এসময় তিস্তা চুক্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর বলেন, তিস্তা চুক্তি নিয়ে আজ বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে। প্রেস কনফারেন্সে মোদি তিস্তা নিয়ে স্পষ্টভাবে কথা বলেছেন বলে উল্লেখ করেছেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ