ন্যাটোর জন্য রাশিয়া কোনো হুমকি নয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় ইতালিয়ান সংবাদমাধ্যম কুরিয়ার দেলা সেরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
পুতিন বলেন, কেবলমাত্র উন্মাদ ব্যক্তি কিংবা স্বপ্নেই কেউ কল্পনা করতে পারে যে রাশিয়া ন্যাটোর ওপর হঠাৎ করে হামলা চালিয়েছে।
পরিবর্তনশীল বিশ্বে এটা খুবই সাধারণ ব্যাপার যেকোন দেশই এত সামরিক শক্তির বিরুদ্ধে সংঘাতে জড়াতে যাবে না বলেও জানান তিনি।
পুতিন আরো বলেন, ইউক্রেন সংকটের সূত্র ধরে রাশিয়ার হুমকি মোকাবেলায় ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশসমূহে সেনাবাহিনী মোতায়েন শুরু করেছে পশ্চিমা দেশগুলো।
এদিকে, ইউক্রেনে সরকার বিরোধীদের সহায়তা করছে রাশিয়া-এমন অভিযোগ করছে পশ্চিমা দেশগুলো। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: