আন্তর্জাতিক

ইরাকে আইএসের হামলায় ২২ সেনা নিহত

আইএস
আইএস

ইরাকের আনবার প্রদেশে আল-হাব্বানিয়াহ বিমান ঘাঁটিতে আইএস জঙ্গিদের হামলায় সরকারি বাহিনী ও তাদের মিত্র শিয়া সশস্ত্র ইউনিটের কমপক্ষে ২২ সেনা নিহত হয়েছে।

সামরিক সূত্র থেকে জানা যায়, শনিবার উভয়পক্ষের লড়াই চলাকালে কমপক্ষে ৪টি বিস্ফোরক ভর্তি যান ধ্বংস করতে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সেনারা। তুমুল লড়াইয়ের পর আইএসের দখলে নেয়া রামাদির কাছে হুসাইবার দখল নেয় সরকারি বাহিনী।

রাজধানী বাগদাদের উত্তরে সামারা থেকেও জঙ্গিদের হঠাতে অভিযান জোরদার করে তারা। এ সময় লড়াইয়ে কমপক্ষে ৫৫ জঙ্গি নিহত হয়।

এদিকে, দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, শিয়া অধ্যুষিত শহর বালাদ রুজের একটি মার্কেটের কাছে গাড়ি বোমা হামলায় ১৪ জনের প্রাণহানি হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ