তুরস্কের সাধারণ নির্বাচনে দেশটির ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি-একেপি প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছে। তবে পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে দলটি।
রোববার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা শেষে দেখা যায়, এরদোগানের দল একে পার্টি ৪১% ভোট পেয়েছে। অন্যদিকে, কুর্দি সমর্থিত এইচডিপি ১০% ভোট নিশ্চিত করেছে।
এদিকে, গত ১৩ বছরের মধ্যে প্রথম একক সংখ্যাগরিষ্ঠতা হারালো একে পার্টি। তাই এই ফলকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জন্য বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এরদোগান প্রধানমন্ত্রী পদে ১১ বছর দায়িত্ব পালনের পর ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
এবারের নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পাওয়ার আশা ছিল একেপির। একইসঙ্গে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে তুরস্কের সংসদীয় সরকারব্যবস্থা পাল্টে প্রেসিডেন্টের একচ্ছত্র শাসন চালু করার পরিকল্পনা ছিল বর্তমান সরকারের।