আন্তর্জাতিক

ঝাড়খণ্ডে 'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন ১২ মাওবাদী নিহত

ঝাড়খণ্ড
ঝাড়খণ্ড

ভারতের ঝাড়খণ্ডে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ১২ মাওবাদী নিহত। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের পালামাও জেলায় এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানানো হয়। ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের কাছে খবর ছিল সন্দেহভাজন মাওবাদীরা দামি গাড়িতে করেন একটি সড়ক দিয়ে যেতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই পথে ওত পেতে ছিল। গাড়িটি আসা মাত্র সেটাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ সদস্যরা। গাড়ির ভেতরে থাকা ব্যক্তিরা পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ে ১২ জন সন্দেহভাজন মাওবাদী নিহত হয় বলে জানা যায় প্রতিবেদন থেকে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ