সিরিয়ার ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৪৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে ৬ শিশুও রয়েছে। সোমবার দেশটির ইদলিব প্রদেশের আল জানুদিয়া শহরে এ ঘটনা ঘটে।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলাস্থলটি ছিল একটি গণজমায়েতের চৌরাস্তা। সেখানে বেশ কিছু দোকান থাকায় লোকজনের ভীর হতো বেশি। ইদলিবের আল জানুদিয়া শহরটি বর্তমানে প্রায় পুরোটাই সরকার বিরোধীদের নিয়ন্ত্রণে রয়েছে।
বিদ্রোহীরা কর্তমানে প্রেসিডেন্ট বাশার আল আসাদের শক্ত ঘাঁটি লাটাকিয়া দখলের জন্য অগ্রসর হচ্ছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: