শিক্ষা সনদ জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতের দিল্লির আইনমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা জিতেন্দ্র সিং তমার। মঙ্গলবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
জিজ্ঞাসাবাদের জন্য তাকে ভাসান্ত বিহারের একটি পুলিশ স্টেশনে নেয়া হয়েছে। খুব শিগগিরই তমারকে আদালতে নেয়া হবে।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দিল্লির বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্রে তমারের দেয়া তথ্য ও শিক্ষা সনদে অসঙ্গতি থাকার অভিযোগ ওঠে।
বিষয়টি খতিয়ে দেখতে দিল্লি পুলিশের একটি দল গত দুই সপ্তাহ আগে বিহারের মুঙ্গেরে তমারের ওই বিশ্ববিদ্যালয়ে যায়। এরপরই এ গ্রেপ্তারের ঘটনা ঘটে।
এদিকে, বিষয়টি সামাল দিতে দিল্লির সচিবালয়ে জরুরি বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: