আন্তর্জাতিক

সাগরে ভাসমান অভিবাসীদের সহায়তার আহ্বান যুক্তরাষ্ট্রের

জেফ রাথ
জেফ রাথ

সাগরে ভাসমান অভিবাসীদের জন্য অবাধ মানবিক সহায়তা অব্যাহত রাখতে বাংলাদেশ ও মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনের ডেইলি প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস কার্যালয়ের পরিচালক জেফ রাথকে।

তিনি বলেন, জাহাজ থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের চিহ্নিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করছে বাংলাদেশ ও মিয়ানমার।

একইসঙ্গে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করার জন্য দক্ষিণপূর্ব এশিয়ার এ দুই দেশের প্রতি আহ্বান জানান তিনি।

পাশাপাশি আন্তর্জাতিক প্রতিশ্রুতি বজায় রেখে অভিবাসন প্রক্রিয়া করতে হবে বলেও মন্তব্য করেন রাথকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ