আন্তর্জাতিক

মিয়ানমার ঘাঁটিতে চালানো অভিযানটির মদদে রয়েছেন মোদি

ঘাঁটিতে চালানো অভিযান
ঘাঁটিতে চালানো অভিযান

মিয়ানমার সীমান্তের ভেতরে ঢুকে দুটি বিদ্রোহী ঘাঁটিতে ভারতের সামরিক বাহিনীর চালানো অভিযানটি মোদি সরকারের নির্দেশেই হয়েছিল। মঙ্গলবার চালানো ওই অভিযানে ৫০-১০০ জন হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এ হামলার পরিকল্পনা কমপক্ষে ৫ দিন আগেই করা হয়, যার সঙ্গে যুক্ত ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা অজিত দোভাল এবং সেনা প্রধান দলবির সিং সুহাগ।

খবরে আরো বলা হয়েছে, হামলার পরিকল্পনা চূড়ান্ত করার জন্য অজিত দোভাল প্রধানমন্ত্রী মোদির সাম্প্রতিক ঢাকা সফরে সঙ্গী হননি। আর সেনাপ্রধান দলবীর সিংও তার যুক্তরাজ্য সফর বাতিল করেছিলেন। সেসময় তারা মিয়ানমার সীমানা লাগোয়া উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে অবস্থান নেন।

এদিকে, গত সপ্তাহে মণিপুরে সেনাবাহিনীর একটি গাড়ি বহরে সশ্রস্ত্র বিদ্রোহীদের হামলায় ২০ সেনাসদস্য নিহতের পর এ হামলা চালানো হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ