বিদ্রোহীদের দমনে যৌথ অভিযান পরিচালনার ব্যাপারে আলোচনা করতে শিগগিরই মিয়ানমার যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
বিবিসি সূত্র মতে, দুই দেশের সরকার, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে বিদ্রোহীদের দমনে অভিযান পরিচালনা করছে।
ভারতীয় হাই কমিশনার গৌতম মুখোপাধ্যায় বুধবার মিয়ানমারের রাজধানী নেইপিদোতে দেশটির কর্মকর্তাদের সঙ্গে অভিযান পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
এদিকে, বিদ্রোহীদের দমনে যৌথ আভিযানের সময় ভারতীয় সেনাদের সীমান্ত অতিক্রমের খবর অস্বীকার করেছে মিয়ানমার কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার ভারতের মণিপুরে বিদ্রোহীদের অতর্কিত হামলায় ২০ সেনা নিহত হন। এর পরিপ্রেক্ষিতে ভারত-মিয়ানমার সীমান্তে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনা ও বিমানবাহিনী। এতে ৫০ বিদ্রোহী নিহত হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: