নেপালের উত্তর-পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় বুধবার ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনায় ১৫ জনের প্রাণহানি হয়েছে।
বিবিসি সূ্ত্র মতে, রাজধানী কাঠমাণ্ডু থেকে ৫০০ কিলোমিটার পূর্বে তাপলেজুং জেলায় রাতে ভূমিধসে ৬টি গ্রাম মাটির নিচে চাপা পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে ১৫ জন মারা যান। ভূমিধসে আরো ১২ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।
দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
এর আগে গত এপ্রিল ও মে মাসে একের পর এক ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি নেপাল। এতে ৮,৭০০ এর বেশি মানুষের প্রাণহানি হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: