আন্তর্জাতিক

বাজপেয়ি পরিবারের কাছে বাংলাদেশের সম্মাননা পৌঁছে দিলেন মোদি

বাজপেয়ি পরিবারের সাথে মোদি
বাজপেয়ি পরিবারের সাথে মোদি

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহরি বাজপেয়িকে দেয়া বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির পরিবারের সদস্য রঞ্জন ভট্টাচার্য, নমিতা ভট্টাচার্য ও নীহারিকা ভট্টাচার্যের হাতে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ তুলে দেন নরেন্দ্র মোদি।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাজপেয়িকে এ সম্মাননা দেয় বাংলাদেশ। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে।

সম্মাননাপত্র ও স্মারক তুলে দেয়ার অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ উপস্থিত ছিলেন।

গত ৭ জুন বাংলাদেশ সফরের সময় একাত্তরে স্বাধীনতার সংগ্রামের পক্ষে বিশ্বের সমর্থন আদায়ে ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিজেপি নেতা অটল বিহারি বাজপেয়িকে এই সম্মাননা দেয় বাংলাদেশ।

এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের সম্মান জানানোর সিদ্ধান্ত নেয়। সর্বোচ্চ সম্মান স্বাধীনতা সম্মাননা দেয়া হয় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে।

গত ২০১২ সালের ২৫ জুলাই ইন্দিরা গান্ধীর পুত্রবধূ সোনিয়া গান্ধীর হাতে সেই সম্মাননাপত্র তুলে দেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ