ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গি দমনে একদিনে ৯০ লাখ মার্কিন ডলার ব্যয় করছে যুক্তরাষ্ট্র। গত আগস্ট থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় এ পর্যন্ত ব্যয় হয়েছে ২৭০ কোটি মার্কিন ডলার।
পেন্টাগন আইএস বিরোধী অভিযানে খরচের এই হিসাব প্রকাশ করেছে। এতে দেখা যায়, আইএস দমনে দেশটির বরাদ্দ বাজেটের দুই তৃতীয়াংশ বিমান হামলা খাতে ব্যয় হয়েছে। হাউস অব রিপ্রেজেন্টেটিভ প্রতিরক্ষা খাতে অনুমোদন দিয়েছে ৫৭ হাজার ৯শ কোটি মার্কিন ডলার।
আইএস বিরোধী অভিযানে ব্যয় ক্রমাগত বাড়তে থাকলে সম্প্রতি এ খাতে অর্থ বরাদ্দ বন্ধে মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপিত হয়। তবে তা বাতিল হয়ে যায়।
এর মধ্যেই আবার জঙ্গি দমনে ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দিতে চলতি সপ্তাহে আরো সাড়ে ৪০০ সেনা কর্মকর্তা পাঠানোর ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: