রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেনকে পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
এরইমধ্যে রাজধানী ইসলামাবাদে সংস্থাটির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ এবং সংস্থাটির সব বিদেশী কর্মকর্তাদের ১৫ দিনের মধ্যে পাকিস্তান ছাড়ার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।
পাকিস্তান সরকারের এ পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে সেভ দ্য চিলড্রেন।
অভিযোগ রয়েছে, ২০১২ সালে সেভ দ্যা চিলড্রেন টিকা দান কর্মসূচির নাম করে সাবেক আল কায়েদা নেতা ওসা বিন লাদেনের অবস্থান জানার চেষ্টা করেছিল।
এছাড়া পাকিস্তানের গোয়েন্দা বিভাগের এক প্রতিবেদনে বলা হয়, শাকিল আফ্রিদি নামে এক চিকিৎসককে মার্কিন গোয়েন্দা সংস্থা (সিআইএ) ওই টিকা দেয়ার কাজে ব্যবহার করেছিল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: