বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা মানবপাচারের শিকার অভিবাসীদের যতো দ্রুত সম্ভব নিজ নিজ দেশে প্রত্যাবাসনের দাবি জানিয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যের স্ব-ঘোষিত জাতীয়তাবাদীরা।
মিয়ানমারের রাখাইন রাজ্যের স্ব-ঘোষিত জাতীয়তাবাদীরা সরকারের কাছে দাবি জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা মানবপাচারের শিকার অভিবাসীদের যত দ্রুত সম্ভব তাদের স্বদেশে প্রত্যাবাসন করতে হবে।
রাখাইন রাজ্য সরকার বলেছে, উদ্ধার হওয়া বাংলাদেশিদের শিগগিরই দেশে ফেরত পাঠানো হবে। এসব অভিবাসী মিয়ানমারেই থেকে যাবে--এমন আশঙ্কায় অধৈর্য হয়ে উঠেছে স্থানীয়রা। তারা রোববার রাখাইন রাজ্যে তাদের দাবি আদায়ে সমাবেশ করার পরিকল্পনা করছে।
গত মাসে সাগরে ভাসমান ৯০০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করে অস্থায়ীভাবে আশ্রয় দেয় মিয়ানমার। এসব অভিবাসীর মধ্যে বেশির ভাগই মিয়ানমারের রোহিঙ্গা, বাকিরা বাংলাদেশি।
তারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে যাওয়ার চেষ্টা করছিল। এরইমধ্যে মিয়ানমার ১৫০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। কর্তৃপক্ষ অন্যদের জাতীয়তা খতিয়ে দেখছে।