প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রেখে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার লন্ডনের স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীকে দেয়া এক নাগরিক সংবর্ধনায় তিন একথা বলেন। ছয় দিনের ব্যক্তিগত সফরে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি।
এ সময় দারিদ্র দক্ষিণ এশিয়ার অভিন্ন শত্রু—উল্লেখ করে এর বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রেখে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করার কথা বলেন।
ভৌগলিক অবস্থার কারণে বাংলাদেশের গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় ভৌগলিক অবস্থান যে গুরুত্ব রয়েছে, সে গুরুত্ব কাজে লাগিয়ে দেশের উন্নতি করাই সরকারের লক্ষ্য।
প্রধানমন্ত্রী এ সময় আরো বলেন, বিদেশের মাটিতে বসে কাউকে বাংলাদেশের উন্নয়নে বাধা সৃষ্টি করতে দেয়া হবে না। যারা পুড়িয়ে মানুষ হত্যা করেছে এবং এর নির্দেশ দিয়েছে, তাদের বিচার হবে।
এতিমের অর্থ যারা চুরি করে খেয়েছে, তাদেরও বিচার হবে বলে জানান তিনি।
লন্ডনের পার্ক লেইন শেরাটনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকসহ উপস্থিত যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্যদের অভিনন্দন জানানো হয়।