লিবিয়ায় মার্কিন বিমান হামলায় মোখতার বেলমোখতার নামের আল-কায়দার সাবেক এক শীর্ষ নেতা নিহত হয়েছে।
লিবিয়া সরকারের দেওয়া এক বিবৃতিতে বেলমোখতার নিহত হওয়ার দাবি করা হয়েছে।
তবে হামলার লক্ষ্য বেলমোখতার হলেও, আসলেই সে নিহত হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেনি যুক্তরাষ্ট্র।
আলজেরিয়ায় জন্ম নেয়া বেলমোখতার আল কায়দার সাবেক শীর্ষ নেতা। যদিও পরে আল কায়দা ছেড়ে আলাদা একটি জঙ্গি গোষ্ঠী গঠন করে সে।
২০১৩ সালে আলজেরিয়ার একটি গ্যাস প্লান্টে হামলা ও জিম্মির ঘটনার নির্দেশদাতা ছিল তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: