মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্ত হয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের পাচারের সঙ্গে মালয়েশিয়ার অনেক ব্যবসায়ী জড়িত রয়েছে বলে জানিয়েছে সেদেশের পুলিশ। বিবিসি সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়।
পুলিশের অনুসন্ধানে উঠে এসেছে এমন তিনজন শীর্ষ ব্যবসায়ীর কথা যারা, দৃশ্যত আমদানি-রপ্তানি বাণিজ্য করে বললেও এর পেছনে রয়েছে তাদের বিশাল মানবপাচারের ব্যবসা।
সম্প্রতি মানবপাচারে জড়িত ৭০ দালালকে আটকের পরই পুলিশ মানব পাচারের জড়িত শীর্ষ পর্যায়ের লোকজনের খোঁজ পায়। তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদেরকে বিচারের আওতায় আনা এখন সময়ের ব্যাপার বলে জানান মালয়েশিয়ার কেদাহ এলাকার পুলিশ প্রধান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: