আদালতের নির্দেশ উপেক্ষা করেই দক্ষিণ আফ্রিকা ছেড়েছেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির। বিবিসি সূত্র থেকে এ তথ্য জানা যায়।
দারফুর যুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়ান্টেড আসামির তালিকায় তার নাম রয়েছে।
সুদানের প্রেসিডেন্টের গ্রেপ্তারের বিষয়টিতে কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তার দক্ষিণ আফ্রিকা ত্যাগের ওপর বিধি-নিষেধ আরোপ করেছিল আদালত।
আফ্রিকান ইউনিয়নের আয়োজিত সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন বশির। দারফুর যুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ রয়েছে প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: