রোযার মাস এবং দুর্গতদের মধ্যে ত্রাণ পৌঁছে দেয়ার সুযোগ করে দিতে ইয়েমেনে যুদ্ধ বিরতির আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
জেনেভায় ইয়েমেন সঙ্কট নিয়ে শুরু হওয়া বৈঠকে এ আহবান জানিয়েছেন তিনি। হুথি বিদ্রোহীদের উপস্থিতি ছাড়াই এ বৈঠক চলছে।
জানা গেছে, গত রোববারের মধ্যেই হুথি প্রতিনিধিদের জেনেভায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু স্থানীয় সময় সোমবার বিকেলেও তারা জিবুতিতে ছিল।
ইয়েমেনে গত কয়েক মাসের যুদ্ধে এ পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছে। মানবেতর জীবন-যাপন করছে আরো ২ কোটি মানুষ। ইয়েমেনের বর্তমান পরিস্থিতিকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ। সূত্র: বিবিসি
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: