আন্তর্জাতিক

মোহাম্মদ মুরসির মৃত্যুদণ্ড বহাল

মোহাম্মদ মুরসি
মোহাম্মদ মুরসি

কারাগার ভেঙে ২০১১ সালে বন্দি ছিনতাই ও পুলিশের ওপর হামলার পরিকল্পনার মামলায় মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুদণ্ড বহাল রেখেছে দেশটির একটি আদালত। মিসরের সর্বোচ্চ ধর্মীয় নেতা গ্র্যান্ড মুফতির মতামত যাচাইয়ের পর মঙ্গলবার আদালত এ আদেশ দেয়।

গত মে মাসে এ মামলায় মুরসিসহ শতাধিক মুসলিম ব্রাদারহুড নেতাকর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এদিকে, একই দিন মঙ্গলবার গুপ্তচরবৃত্তির মামলায় মুরসিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

রায়ে ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইরানের রেভ্যুলুশনারি গার্ডসহ বিদেশি বিভিন্ন শক্তির কাছে রাষ্ট্রের গোপন তথ্য পাচারের দায়ে তাকে অভিযুক্ত করা হয়।

একই মামলায় মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ এল-বালত্যাগী ও খায়রাত এল-শাতারসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এ মামলায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেয়ে যান মুরসিসহ আরো ১৯ জন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ