ইতালি ও গ্রিসে হাজার হাজার অভিবাসন প্রত্যাশীদের বিষয়ে কী করা হবে সে ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ইউরোপের দেশগুলো।
দেশ দুটি চেয়েছিল শুধু তারাই নয়, ইউরোপের অন্য দেশগুলো সম্মিলিতভাবে এই অভিবাসীদের দায়দায়িত্ব নিতে।
কিন্তু পোল্যান্ড ও হাঙ্গেরিসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ এ ধরনের বাধ্যবাধ্যকতার বিরোধিতা করেছে।
আর যুক্তরনাজ্য বলছে, তারা এই ইস্যুতে নিজেদের জড়াতে চায় না। আবার কোনো কোনো দেশ অভিবাসীদের স্বদেশে পাঠানোর পক্ষে মত দিয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: