যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার একটি চার্চে বন্দুকধারীর গুলিতে ৯ জন নিহত হয়েছেন। রাজ্যের চার্লস্টন শহরের ওই গির্জায় স্থানীয় সময় বুধবার রাতে এ হামলা হয়।
জানা গেছে, হামলায় তাৎক্ষণিকভাবে ৯ জন নিহত হন। এর কিছুক্ষণ পর আরেকজনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এক ব্যক্তি গির্জায় প্রবেশ করে গুলি চালায়।
সন্দেহভাজন হামলাকারী ২০ বছর বয়সী তরুণ এবং সে একজন শেতাঙ্গ। আফ্রিকান-অ্যামেরিকান ওই গির্জাটি ১৯ শতকে প্রতিষ্ঠিত। (সূত্র: বিবিসি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: