যুদ্ধ, সংঘর্ষ অথবা নিপীড়নের শিকার হয়ে ২০১৪ সালে বিশ্বে প্রায় ৬ কোটি মানুষ ঘর ছাড়া হয়েছে বলে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) এক প্রতিবেদনে বলা হয়েছে।
এতে বলা হয়, আগের বছরের তুলনায় ঘরবাড়ি ছেড়ে উদ্বাস্তু হওয়া মানুষের সংখ্যা বেড়েছে ৮৩ লাখ। সিরিয়ায় চলমান সহিংসতা এই সংখ্যা বৃদ্ধিকে আরো ত্বরান্বিত করেছে।
ইউএনএইচসিআর প্রধান অ্যান্টনিও গুতেরেস বলেন, পৃথিবী একটা বিশৃঙ্খল জায়গায় পরিণত হয়েছে। ভোগান্তির শিকার মানুষের সংখ্যা বেড়েই চলেছে এবং দুর্ভাগ্যজনক হলো তাদের অনেককেই সহায়তা দেওয়ার কোনো উপায় নেই।
প্রতিবেদনে আরো বলা হয়, ঘরছাড়া মানুষের মধ্যে শরণার্থীর সংখ্যা প্রায় ২ কোটি। তাদের মধ্যে ৫০% বেশি শিশু।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: