আন্তর্জাতিক

লন্ডনে বিএনপির বিক্ষোভে উদ্বিগ্ন ব্রিটিশ এমপিরা

বিএনপির বিক্ষোভ
বিএনপির বিক্ষোভ

যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সফরকে কেন্দ্র করে লন্ডনে স্থানীয় বিএনপির বিক্ষোভ ও ব্রিটিশ পার্লামেন্টের সামনে দুই পক্ষের উত্তেজনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ এমপিরা। তারা বলেন, বাংলাদেশের অসহিষ্ণু রাজনীতি দেশের বাইরে সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে।

বুধবার হাউস অব কমন্সে বাংলাদেশ বিষয়ে এক বিতর্কে এমপিরা রাজনৈতিক সংঘাত ও অস্থিরতাকে বাংলাদেশের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে বলেন, রাজনীতিতে বিএনপির সম্পৃক্ততা হ্রাস পেয়েছে। তারা জামাতের সঙ্গে জোট বেধে রাজনীতি করছে। তবে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতি ও ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নকে স্বাগত জানানো হয়।

গতকাল ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ওয়েস্ট মিনিস্টার হলে বাংলাদেশ ও এর ভবিষ্যৎ শীর্ষক বিতর্ক অনুষ্ঠিত হয়। দেড় ঘণ্টার এ বিতর্কে ২০ জন এমপি উপস্থিত থাকলেও বিতর্কে অংশ নেন ৮ এমপি। এ বিতর্কে এমপিদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী হুগো সয়্যার।

সূচনা বক্তব্যে কনজারভেটিভ দলের এমপি অ্যান মেইন বলেন, বাংলাদেশের অগ্রগতিতে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক সংঘাত ও অস্থিরতা। সাম্প্রতিক সময়ে রাজনীতিতে বিএনপির সম্পৃক্ততা হ্রাস পেয়েছে বলেও মন্তব্য করেন অ্যান। সেইসঙ্গে ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার জন্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের আনা অভিযোগের নিরপেক্ষ তদন্তের তাগিদ দেন কয়েকজন এমপি।

বিতর্কে হুগো সয়্যার যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ টেনে বলেন, যুক্তরাজ্য মৃত্যুদণ্ডকে সমর্থন করেনা। এ প্রসঙ্গে কনজারভেটিভ দলের একজন এমপি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার একটা পর্যায় পর্যন্ত নিশ্চিত করা জরুরি।

যুক্তরাজ্য বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দেখতে চায়— উল্লেখ করে লেবার দলের এক এমপি বলেন, বাংলাদেশের জামাতে ইসলামের অঙ্গসংগঠন ইসলামিক ফোরাম অব ইউরোপের যুক্তরাজ্যে সক্রিয় অবস্থান দুঃখজনক। সেইসঙ্গে এমপিদের অনেকেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ও হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তাদের সুরক্ষায় ব্যবস্থা নেয়ার আহবান জানান।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন ব্রিটিশ এমপিরা। ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরের জন্যও দুই দেশকে স্বাগত জানান তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ