আন্তর্জাতিক

বর্ধমান বিস্ফোরণ: জেএমবির আরেক সদস্য গ্রেপ্তার

বর্ধমান বিস্ফোরণ
বর্ধমান বিস্ফোরণ

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের ঘটনায় জামাতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির আরেক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা-এনআইএ।

বিবিসি সূত্র থেকে জানা যায়, বুধবার সকালে কলকাতার হাওড়া স্টেশন থেকে নুরুল হক ওরফে নঈমকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য জেএমবির হয়ে অর্থ সংগ্রহের দায়িত্ব ছিল তার ওপর। একইসঙ্গে মোকিমনগর ও শিমুলিয়া মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণও দিতেন নুরুল। বর্ধমান বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে ২১ জনকে গ্রেপ্তার করল এনআইএ।

শুক্রবার কলকাতায় এনআইএ'র বিশেষ আদালতে নুরুলকে হাজির করার কথা রয়েছে। গত ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণে ২ জেএমবি সদস্য নিহত হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ