নাইজারের দক্ষিণ-পূর্ব সীমান্তবর্তী দিফা প্রদেশে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় কমপক্ষে ৩৮ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
বৃহস্পতিবার সরকারি রেডিওতে স্বরাষ্ট্রমন্ত্রী হাসামৌ মাসাউদৌ জানিয়েছেন, নাইজেরিয়ার সীমান্তবর্তী দিফার গুয়েসকেরৌ এলাকার দুটি গ্রামে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। এ এলাকার উত্তর-পূর্বাঞ্চল বোকো হারামের নিয়ন্ত্রণে রয়েছে।
লামানা গ্রামের অধিবাসীরা বলেন, জঙ্গিরা স্থানীয় সময় বুধবার রাত ৮টার কিছু আগে হামলা চালায়। তারা নির্বিচারে গুলি চালায় এবং সমস্ত কিছু জ্বালিয়ে দেয়। এ ঘটনার পর হামলাকারীদের সন্ধানে অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: