আন্তর্জাতিক

আইএসে যোগ দিতে সিরিয়ায় এক পরিবারের ৩ বোন

আইএস
আইএস

যুক্তরাজ্য থেকে সৌদি আরবে হজ্ব করতে যাওয়া একই পরিবারের তিন বোন ও তাদের ৯ সন্তান জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দিতে সিরিয়া পৌঁছেছে।

জঙ্গি এ গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রয়েছে এরকম একজন পাচারকারী এ খবরটি বিবিসিকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তারা সবাই দুটি দলে ভাগ হয়ে রওনা দিয়েছিল। এদের একদল বুধবার সকালে এবং অন্যদল বৃহস্পতিবার সিরিয়া পৌঁছায়। এরা সবাই তুরস্ক হয়ে সীমান্ত পাড়ি দিয়ে সিরিয়ার ভেতরে ঢুকে পড়েছে। সিরিয়ার যেসব সীমান্ত ইসলামিক স্টেটের দখলে সেগুলোর কিছু কিছু এলাকার দায়িত্বে রয়েছেন এ পাচারকারী।

পাকিস্তানি বংশোদ্ভূত ওই তিন বোন ও তাদের সন্তানেরা ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড শহরে বসবাস করতো। দেশে ফিরে আসার জন্য ওই তিন বোনের স্বামীরা তাদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ