মেক্সিকোর মন্টেরির শহরের গার্সিয়া পৌরসভায় একটি বিয়ার বিতরণ কেন্দ্রে অস্ত্রধারীদের গুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
এ হামলায় ঘটনাস্থলেই ৭ জন নিহত হন আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরো ৩ জনের মৃত্যু হয়।
নিহতরা সবাই ওই বিয়ার বিতরণ কেন্দ্রে কাজ করতে বলে ধারণা করা হচ্ছে।
এক সরকারি কর্মকর্তা জানান, অস্ত্রধারীরা প্রথমে ওই কর্মীদের কাছে অর্থ দাবি করে এবং পরে তাদের গুলি করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিকল্পিত এ হামলায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে— এ ঘটনার সঙ্গে মাদকপাচার চক্রের যোগ থাকার সম্ভাবনা রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: