আন্তর্জাতিক

আফগানিস্তানে বিস্ফোরণে একই পরিবারের ১২ জন নিহত

আফগানিস্তানে বিস্ফোরণ
আফগানিস্তানে বিস্ফোরণ

আফগানিস্তানের দক্ষিণে হেলমান্দ প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে একই পরিবারের ১২ জন নিহত হয়েছে। আরো ৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রাদেশিক পুলিশ প্রধান জানিয়েছেন, জঙ্গি গোষ্ঠী তালেবানের শক্ত ঘাঁটি হেলমান্দের মারজাহ জেলায় ওই পরিবারটির ভ্যানে বোমা বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখন পর্যন্ত কোনো সংগঠন এ ঘটনার দায় স্বীকার করেনি। তবে তালেবানরা আফগান নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ওই এলাকায় নিয়মিতভাবে রাস্তার পাশে বোমা পুঁতে রাখে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত বছর এ ধরনের হামলায় প্রায় সাড়ে ১০ হাজার বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ