আন্তর্জাতিক

প্রচণ্ড দাবদাহে পাকিস্তানে মৃতের সংখ্যা ৭০০

প্রচণ্ড দাবদাহ
প্রচণ্ড দাবদাহ

গত তিন দিনের প্রচণ্ড দাবদাহে পাকিস্তানের সিন্ধু প্রদেশে মৃতের সংখ্যা প্রায় ৭০০। এদের মধ্যে প্রাদেশিক রাজধানী করাচিতেই প্রাণহানি হয়েছে ৩০০ বেশি মানুষের।

কেবল গতকাল সোমবারই আড়াইশ জনের মৃত্যু হয় করাচিতে। মৃতদের অধিকাংশই পুরুষ এবং তাদের বয়স পঞ্চাশোর্ধ।

সিন্ধের স্বাস্থ্যমন্ত্রী জাম মেহতাব দাহার জানিয়েছেন, সরকার এই অঞ্চলের হাসপাতালগুলোয় জরুরি অবস্থা জারি করেছে।

এদিকে, মঙ্গলবারও করাচিতে তাপদাহ অব্যাহত থাকবে বলে সাবধান করে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন এখানে ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।

এদিকে, গত মাসে প্রচণ্ড দাবদাহে ভারতে প্রাণ হারায় ১৭০০ মানুষ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ