পাকিস্তানে গত কয়েকদিনের তীব্র দাবদাহে সিন্ধু প্রদেশে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় আটশো।
এরমধ্যে শুধুমাত্র করাচিতেই মারা গেছেন ৭৪৪ জন এবং ৩৮ জন মারা গেছেন সিন্ধু প্রদেশের অন্যান্য এলাকায়।
প্রাদেশিক সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, হিটস্ট্রোকে মঙ্গলবার প্রাদেশিক রাজধানী করাচিতেই মারা গেছেন ৩১১ জন।
গরমে অসুস্থ হয়ে প্রতিদিনই সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত মানুষ।
এদিকে, তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুৎ বিভ্রাট ও পানি সংকটে নাকাল সিন্ধু প্রদেশের বাসিন্দারা।
পরিস্থিতির সামাল দিতে সোমবার প্রদেশটিতে জরুরি অবস্থা জারি করেছে দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ-এনডিএমএ। জনগণের সহযোগিতায় নামানো হয়েছে সেনাবাহিনীকেও।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: