আন্তর্জাতিক

ফ্রান্সের তিন প্রেসিডেন্টের ওপর গোয়েন্দাগিরি, তথ্য উইকিলিকস

জ্যাক শিরাক, নিকোলা সারকোজি-ফ্রাসোয়া ওঁলাদ
জ্যাক শিরাক, নিকোলা সারকোজি-ফ্রাসোয়া ওঁলাদ

ফ্রান্সের তিনজন প্রেসিডেন্টের ওপর গোয়েন্দাগিরি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)। ২০০৬-১২ সাল পর্যন্ত জ্যাক শিরাক, নিকোলা সারকোজি ও ফ্রাসোয়া ওঁলাদের ওপর এই নজরদারি চলে।

গতকাল মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এমন দাবি করেছে উইকিলিকস।

বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, এনএসএর গভীর গোপন গোয়েন্দা প্রতিবেদন ও কৌশলগত নথির বরাত দিয়ে ফ্রান্সের তিন প্রেসিডেন্টের ওপর মার্কিন নজরদারির তথ্য দিয়েছে উইকিলিকস। তবে উইকিলিকসের নথির যথার্থতা নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র।

ওঁলাদ ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ২০১২ সাল থেকে এ পদে আছেন। সারকোজি ২০০৭-১২ এবং শিরাক ১৯৯৫-২০০৭ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন।

উইকিলিকসের বিবৃতিতে উঠে আসা বিষয়ের ওপর আলোচনা করতে আজ - বুধবার প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ওঁলাদ। তার এক সহযোগী এ তথ্য জানিয়েছেন।

উইকিলিকসের দাবি, ওই তিন প্রেসিডেন্ট ছাড়াও ফরাসি মন্ত্রিসভার সদস্য ও যুক্তরাষ্ট্রে ফরাসি রাষ্ট্রদূতের যোগাযোগের ওপর এনএসএর সরাসরি নজরদারি থেকে ওই সব নথি পাওয়া গেছে।

উইকিলিকসের প্রকাশ করা এ-সংক্রান্ত নথি ফ্রান্সের পত্রিকা লিবারেশন ও অনুসন্ধানী ওয়েবসাইট মিডিয়াপার্ট প্রকাশ করছে।

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এক বিবৃতিতে বলেন, ‘ফরাসি জনগণের জানার অধিকার আছে, তাদের নির্বাচিত সরকার কথিত এক মিত্রের বৈরী নজরদারির শিকার।’

এ বিষয়ে শিগগিরই আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ হবে বলে জানিয়েছেন অ্যাসাঞ্জ।

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ওপর এনএসএ নজরদারি করেছে বলে ২০১৩ সালে অভিযোগ ওঠে। তখন এ নিয়ে তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ