আন্তর্জাতিক

মেক্সিকোয় বৃদ্ধাশ্রমে আগুন, ১৬ জনের মৃত্যু

মেক্সিকোয় বৃদ্ধাশ্রমে আগুন
মেক্সিকোয় বৃদ্ধাশ্রমে আগুন

মেক্সিকোর উত্তরাঞ্চলে মঙ্গলবার ভোরে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জন মারা গেছেন।

কর্তৃপক্ষ একথা জানিয়েছে, বৃদ্ধাশ্রমটিতে উদ্দেশ্যমূলকভাবে আগুন দেয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

‘বিউটিফুল ডাস্ক’ নামের ওই বৃদ্ধাশ্রমে আগুনের ঘটনায় আরো পাঁচ সিনিয়র নাগরিক দগ্ধ হয়েছে এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন।

মেক্সিকোর মেয়র জেইমি দিয়াজ ওচোয়া রেডিও ফর্মুলাকে বলেন, ‘বৃদ্ধাশ্রমের দায়িত্বে থাকা লোককে খোঁজা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে সেখানে উদ্দেশ্যমূলকভাবে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে আমরা তদন্ত প্রতিবেদন দেখার অপেক্ষায় রয়েছি।’

দিয়াজ জানান, বৃদ্ধাশ্রম পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপনা কমিটির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা রয়েছে। সেখানে এ ঘটনার সঙ্গে এর একটি সম্পর্ক থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

মেক্সিকোর দমকল প্রধান ফার্নান্দো রিভেরা জানান, স্থানীয় সময় ভোর ৪ টায় সেখানে আগুন লাগে। এ সময় বৃদ্ধাশ্রমে ৪৪ জন সিনিয়র নাগরিক ছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ